Sylhet Today 24 PRINT

বেনাপোল সীমান্তে ১০ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি |  ০৬ ফেব্রুয়ারী, ২০২০

ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত থেকে ১০ পিস (১ কেজি ১৬৬ গ্রাম) স্বর্ণের বারসহ জিহাদ (২৮) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার (৫ ফেব্রুয়ারি ) সকালে বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক জিহাদ বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের তাহাজ্জত আলীর ছেলে।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক সেলিম রেজা সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাশিপুর বিওপি’র সুবেদার আব্দুল মালেক বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রামের পাকা রাস্তার উপর থেকে ১০ পিস স্বর্ণের বারসহ জিহাদকে আটক করে।  আটককৃত স্বর্ণের সিজার মূল্য ৬৯ লক্ষ ৯৬ হাজার টাকা। আটক জিহাদকে স্বর্ণসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.