Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর দোয়া নিলেন জাকির ও তার সহধর্মিণী

সিলেটটুডে ডেস্ক |  ১৪ ফেব্রুয়ারী, ২০২০

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন ও তার স্ত্রীর নাম সুমাইয়া আক্তার সামিয়া গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর দোয়া নিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে জাকির তার ফেসবুক পেইজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিজের ও তার স্ত্রীসহ কয়েকজন নিকট আত্মীয়ের ছবি পোস্ট করেন।

ফেসবুক পেইজে জাকির লিখেন, ‘ ০২.০২.২০২০ তারিখে পারিবারিকভাবে আমাদের আকদ হয়েছে। আপার দোয়া নিয়ে এসেছি। আমাদের দু-জনের জন্য সবাই দোয়া করবেন। সবাই বিয়ের অনুষ্ঠানের দাওয়াত পাবেন।’

চলতি বছরের ২ ফেব্রুয়ারি পারিবারিক ভাবে জাকির ও সুমাইয়ার বিয়ে হয়। সামিয়া মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারার মেয়ে। ওই ইউনিয়নের কামিনীগঞ্জ গ্রামে তার বাড়ি। অন্যদিকে, জাকিরের গ্রামের বাড়ি জুড়ীর পূর্ব গোয়ালবাড়িতে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.