Sylhet Today 24 PRINT

বেনাপোলে পৃথক অভিযানে মাদকসহ আটক ২

বেনাপোল প্রতিনিধি |  ১৭ ফেব্রুয়ারী, ২০২০

যশোরের বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযানে দুই কেজি গাঁজা ও ২০ (বিশ) গ্রাম হিরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে তাদের আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

আটককৃতরা হলেন- বেনাপোল পোর্ট থানাধীন গাজীপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম (২৫) ও সাদিপুর গ্রামের মৃত আমির আলীর ছেলে জুলু বিশ্বাস (৫০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, এসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া মাঠের মধ্য থেকে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ তাহমিনাকে আটক করেন।

অপর দিকে বেনাপোল পোর্ট থানার এসআই জাকির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সীমান্তের সাদিপুর গ্রাম থেকে ২০ (বিশ) গ্রাম হিরোইনসহ জুলুকে আটক করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক আসামিদ্বয়কে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.