Sylhet Today 24 PRINT

সোনাগাজীতে দুই ডাকাতের গুলিবিদ্ধ লাশ

সিলেটটুডে ডেস্ক |  ২৮ ফেব্রুয়ারী, ২০২০

ফেনীর সোনাগাজীর মঙ্গলকান্দিতে দুজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে মঙ্গলকান্দির বিসমিল্লাহ ব্রিকফিল্ডের পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দুই দল ডাকাতের মধ্যে সংঘর্ষে তারা নিহত হয়েছেন।

সোনাগাজী মডেল থানার ওসি মো. মঈন উদ্দিন এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় দুই ডাকাতকে উদ্ধার করে। সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। নিহত দুই জনের পরিচয় এখনও পাওয়া যায়নি। তাদের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, এ সময় ঘটনাস্থল থেকে দুটি দেশীয় একনলা বন্দুক, এক রাউন্ড তাজা গুলি ও আট রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.