Sylhet Today 24 PRINT

জয়পুরহাটে কৃষক দম্পতির ঝুলন্ত লাশ

সিলেটটুডে ডেস্ক |  ০১ মার্চ, ২০২০

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় এক কৃষক দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১ মার্চ) সকালে উপজেলার গুডুম্বা গ্রামের একটি ঝোপ-ঝাড় ঘেরা পুকুর পাড় থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

এরা হলেন- ওই গ্রামের শাহীন মিয়া (৩৫) ও তার স্ত্রী আশা পারভিন (২৭)।

আক্কেলপুর থানার ওসি আবু ওবায়েদ বলেন, সকালে বাড়ির পাশে একটি ঝোঁপ-ঝাড় ঘেরা পুকুরপাড়ের একটি গাছে শাহিন ও আশার ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

তারা হত্যাকাণ্ডের শিকার না আত্মহত্যা করেছেন তা তদন্তের পর জানা যাবে বলেও জানান ওসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.