Sylhet Today 24 PRINT

যশোরে হুন্ডির ৯ লাখ টাকাসহ পাচারকারী আটক

যশোর প্রতিনিধি |  ০১ মার্চ, ২০২০

যশোরের শার্শা থেকে হুন্ডির ৯ লাখ টাকাসহ শফিকুল ইসলাম (৪৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি সদস্যরা।

রোববার (১ মার্চ) সন্ধ্যায় শার্শা উপজেলার জেলে পাড়া থেকে তাকে আটক করা হয়। আটক শফিকুল শার্শা থানার শিকারপুর গ্রামের মতিউর রহমানের ছেলে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের সুবেদার লাল মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, অভিযান চালিয়ে শার্শার জেলে পাড়া থেকে হুন্ডির ৯ লাখ টাকাসহ শফিকুলকে আটক করা হয়। আটক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.