Sylhet Today 24 PRINT

বেনাপোলে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি |  ০৫ মার্চ, ২০২০

যশোরের বেনাপোল সীমান্ত থেকে এক কেজি গাঁজাসহ জেসমিন সুলতানা খুশি (২৭) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১২টার বেনাপোল পোর্ট থানাধীন দুর্গাপুর গ্রাম থেকে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

আটক খুশি বেনাপোল পোর্ট থানার বালুন্ডা পূর্ব পাড়া গ্রামের হায়দার আলীর মেয়ে।

পুলিশ জানায়, গোপন সংবাদে জানা যায় একজন নারী মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান নিয়ে বেনাপোলের দুর্গাপুর মোড়ে অবস্থান করছে। এমন খবরে পুলিশ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ তাকে আটক করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.