Sylhet Today 24 PRINT

রাজধানীতে দুই বোনের জবাই করা লাশ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ০৭ মার্চ, ২০২০

ঢাকার খিলগাঁও থানার গোড়ান এলাকার এক বাসা থেকে দুই বোনের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে একটি ভবনের চতুর্থ তলার এক ফ্ল্যাট থেকে শিশু দুটির লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- জান্নাত (১২) ও আলভী (৭)।

খিলগাঁও থানার ওসি মশিউর রহমান বলেন, শিশুটির মা আরিফুন্নেসা পপিকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘরে চুরি কিংবা ডাকাতির কোনো চিহ্ন পায়নি পুলিশ। দুই শিশুর বাবা মুন্সীগঞ্জ থাকেন এবং মাঝে-মধ্যে আসেন।

তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ ও বিস্তারিত জানাতে পারেননি ওসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.