Sylhet Today 24 PRINT

ছিনতাইকারীর হামলায় সিলেটের নারীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৪

সিলেটটুডে ডেস্ক |  ১৫ মার্চ, ২০২০

রাজধানীর মুগদায় ছিনতাইকারীর হামলায় সিলেটের এক নারীর মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি)।

শনিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মিজুয়ান মিয়া (২৯), শেখ লিটন (৩৮), আবদুল মজিদ (৩৩) ও রফিক হাওলাদার (৪২)।

ডিএমপি অতিরিক্ত উপ-কমিশনার শাহিদুর রহমান বলেন, ছিনতাই কাজে ব্যবহৃত দুটি প্রাইভেটকার, এক রাউন্ড গুলিসহ একটি আগ্নেয়াস্ত্র ও দুটি ছুরি তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের ওই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। চক্রের হোতা মান্নান ওরফে মনাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, ২৯ ফেব্রুয়ারি শনিবার ভোরে মুগদা স্টেডিয়ামের সামনে রিকশায় থাকা সিলেটের গৃহিনী তারিনা বেগম লিপির (৩৮) হাত ব্যাগে গাড়িতে করে আসা ছিনতাইকারীরা টান দিলে তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পড়ে হাসপাতালে তার মৃত্যু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.