Sylhet Today 24 PRINT

বেনাপোল সীমান্তে ডলারসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি |  ২১ মার্চ, ২০২০

যশোরের বেনাপোল সীমান্ত থেকে এক লক্ষ বিশ হাজার মার্কিন ডলারসহ জসিম উদ্দিন (৩০) নামে এক হুন্ডি পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (২১ মার্চ) সকালে বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক জসিম বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর গ্রামের আবু বক্করের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পাড়ি এক পাচারকারী হুন্ডির বড় একটি চালান ভারতে পাচারের জন্য ধান্যখোলা গ্রামে অবস্থান করছে। এমন খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্তের ধান্যখোলা মাঠে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে এক লক্ষ বিশ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ডলারের মূল্য এক কোটি এক লক্ষ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা ডলার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.