Sylhet Today 24 PRINT

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিলেটটুডে ডেস্ক |  ২৫ মার্চ, ২০২০

কুষ্টিয়ায় বাসের সঙ্গে সংঘর্ষে এক ট্রাকের চালক ও তার সহকারী নিহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাগুরা সদর উপজেলার দোয়ালী গ্রামের ওবাইদুর রহমানের ছেলে ট্রাক চালক নাবিল হোসেন (৩৮) ও তার সহকারী ইব্রাহিম হোসেন (৩০)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, কুষ্টিয়া থেকে ঈশ্বরদীগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.