Sylhet Today 24 PRINT

ভারতফেরত ৫ বাংলাদেশি আইসোলেশনে

বেনাপোল প্রতিনিধি  |  ০৪ এপ্রিল, ২০২০

যশোরের বেনাপোলে ভারতফেরত ৫ বাংলাদেশিকে আইসোলেশন রাখা হয়েছে। 

শনিবার (৪ এপ্রিল) সকালে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত থেকে তারা দেশে ফেরেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের স্বাস্থ্যকেন্দ্রের ডা. জাহিদুল ইসলাম জানান, শনিবার সকালে ভারত থেকে ৩৫ জন বাংলাদেশি পাসপোর্টযাত্রী দেশে প্রবেশ করেn। এ সময় তাদের মধ্যে ৫ জন যাত্রীর শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি পাওয়ায় তাদেরকে বাসায় না পাঠিয়ে, বিশেষ ব্যবস্থায় শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আইসোলেশনে রাখা হয়েছে। 

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তাররা তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন। 

শার্শা উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ইউসুপ আলী জানান, ভারত থেকে আসা ৫ জন পাসপোর্টযাত্রীর শরীরের তাপমাত্রা বেশি পাওয়ায় তাদেরকে শার্শা উপজেলা কেন্দ্রের আইসোলেশন রাখা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.