Sylhet Today 24 PRINT

টোলারবাগ মসজিদের ইমামকে নিয়ে গুজব

সিলেটটুডে ডেস্ক |  ০৬ এপ্রিল, ২০২০

রাজধানীর মিরপুরের উত্তর টোলারবাগ মসজিদের ইমামকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব তথ্য ছড়ানো হয়েছে তা ছিল গুজব। ওই মসজিদের ইমাম মুফতি মোজাফফার আহমেদ করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি।

সোমবার সন্ধ্যায় তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমি ভালো আছি, সুস্থ আছি। কারা যেন দুষ্টুমি করে এসব গুজব ছড়িয়েছে।’

মসজিদের এই ইমামকে নিয়ে গুজবের প্রেক্ষিতে স্থানীয় সংসদ সদস্য মো. আসলামুল হক ফেসবুক লাইভে এসে এই তথ্যকে গুজব বলে নিশ্চিত করেছেন। সাংসদ আসলামুল হক মুফতি মোজাফফর আহমেদের সঙ্গে তার আলাপের প্রসঙ্গ টেনে সবাইকে গুজবে কান না দিতে অনুরোধ জানিয়েছেন।

তিনি জানান, মসজিদের ইমাম করোনায় আক্রান্ত হননি। তিনি সুস্থ আছেন।

উল্লেখ্য, রাজধানীতে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ছয় জন টোলারবাগ এলাকার। ইতোমধ্যে টোলারবাগে করোনায় আক্রান্ত দুজনের মৃত্যু হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.