Sylhet Today 24 PRINT

রাখী দাশ পুরকায়স্থের মৃত্যুতে গণফোরামের শোক

নিজস্ব প্রতিবেদক |  ০৮ এপ্রিল, ২০২০

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বীর মুক্তিযোদ্ধা ও নারী নেত্রী রাখী দাশ পুরকায়স্থের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

নারী আন্দোলনের অন্যতম সংগঠক ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রাখী দাশ পুরকায়স্থ সোমবার রাতে ভারতের গুয়াহাটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

দেশের সব প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনকারী রাখী দাশ পুরকায়স্থ মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। বিশিষ্ট রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্যের জীবনসঙ্গী রাখী দাশ পুরকায়স্থ ছাত্রইউনিয়নে যোগদানের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.