Sylhet Today 24 PRINT

বেনাপোল বড়আঁচড়া মানব কল্যাণ সংঘের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

বেনাপোল প্রতিনিধি |  ০৮ এপ্রিল, ২০২০

করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায়, দিনমজুর পরিবারের মাঝে বেনাপোল বড়আঁচড়া মানব কল্যাণ সংঘের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকালে সরকারি নির্দেশনা মেনে বাড়ি বাড়ি গিয়ে বড়আঁচড়া গ্রামের ১৩০টি দুস্থ অসহায় পরিবারের মাঝে ২ কেজি আটা, আধা কেজি সুজি, আধা কেজি চিনি ও ১টা করে মুরগী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন, বড়আঁচড়া মানব কল্যাণ সংঘের আহবায়ক মহিদুল ইসলাম, যুগ্ম-আহবায়ক সুমন হোসেন, রিওন কবির, জামাল হোসেন, জসিম উদ্দিন, হারুনর রশীদ, রিপন, রনি, মনিরসহ সংঘের অন্যান্য সদস্যরা।

বড়আঁচড়া মানব কল্যাণ সংঘের যুগ্ম আহবায়ক সুমন হোসেন এসময় প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে তাদের গ্রামের যেসব খেটে খাওয়া সাধারণ মানুষ নিজেদেরকে গৃহবন্দী করে ফেলেছেন পর্যায়ক্রমে তাদের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার আশ্বাস দেন। এবং সেই সাথে বেনাপোলের বিভিন্ন অর্থশালী ব্যবসায়ীদের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.