Sylhet Today 24 PRINT

মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা করোনায় আক্রান্ত

সিলেটটুডে ডেস্ক |  ০৯ এপ্রিল, ২০২০

মার্কেন্টাইল ব্যাংকের দারুস সালাম শাখার এক কর্মকর্তা করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম চৌধুরী বলেন, দারুস সালাম শাখার এক কর্মকর্তা করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি তারা গত সোমবার নিশ্চিত হন। সাধারণ ছুটির মধ্যে সীমিত ব্যাংক লেনদেনের কারণে এর আগ থেকেই তাদের ওই শাখা বন্ধ আছে। ব্যাংকের পক্ষ থেকে ওই কর্মকর্তার খোঁজ-খবর নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

এরআগে, রাষ্ট্রীয় মালিকানার অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখার একজন সিনিয়র অফিসার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.