Sylhet Today 24 PRINT

কক্সবাজারে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে হত্যা

সিলেটটুডে ডেস্ক |  ১৯ এপ্রিল, ২০২০

কক্সবাজার শহরের পাহাড়তলী ইসুলুঘোনা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে ছৈয়দ আলম (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একই ঘটনায় তার ছেলে জুয়েলকে (২৫) কুপিয়ে আহত করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবীর জানান, আধিপত্য নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী ও প্রতিপক্ষের একদল সন্ত্রাসী আকস্মিকভাবে পিতা ও পুত্রকে কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশের একটি দল তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিতা সৈয়দ আলমকে মৃত ঘোষণা করেন।

পুত্র জুয়েলের অবস্থাও আশঙ্কাজনক। হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.