Sylhet Today 24 PRINT

মৃত একজনসহ বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে এসেছেন ৮০ জন

বেনাপোল প্রতিনিধি |  ২০ এপ্রিল, ২০২০

ভারতে আটকে পড়া ৮০ জন পাসপোর্টযাত্রী বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে। এদের মধ্যে একজন মৃত ব্যক্তি রয়েছে।

ভারত থেকে ফেরত আসা পাসপোর্ট যাত্রীদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে পাঠিয়ে দেওয়া হচ্ছে নিকটস্থ প্রাতিষ্ঠানিক কেন্দ্রে।

রোববার (১৯ এপ্রিল) বেলা ৯ টা থেকে বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত এ পথে ভারত থেকে আটকে পড়া চিকিৎসা ও ভ্রমণ শেষে দেশে ফেরে ৭৯ জন নারী পুরুষ ও শিশু এবং একজন মৃত্যু ব্যক্তি। মৃত্যুবরণকারী ব্যক্তি ভারতে চিকিৎসা নিতে গিয়েছিলেন।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান কবির বলেন, ফেরত আসাদের বিশেষ নিরাপত্তায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হচ্ছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে এদের পুলিশ, বিজিবি, উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা নির্দিষ্ট গন্তব্য নিয়ে গেছে।

বিজ্ঞাপন

শার্শা উপজেলা প্রশাসন সূত্র বলেন, ভারত থেকে ফেরত আসা পাসপোর্ট যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ১৪ দিন রাখা হবে। আজ যে ৭৯ জন যাত্রী এসেছে এদের আমরা যশোর-বেনাপোল মহাসড়কের গাজির দরগাহ নামক একটি মাদ্রাসায় নিয়ে যাওয়া হবে। সেখানে এরা ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার পর যদি কারো শরীরে করোনা সংক্রামক ধরা না পড়ে তাহলে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.