Sylhet Today 24 PRINT

গাজীপুরে কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ

সিলেটটুডে ডেস্ক |  ২০ এপ্রিল, ২০২০

গাজীপুরের শ্রীপুরে কৃষকের এক বিঘার ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

গত শনিবার উপজেলার কাওরাইদ ইউনিয়নের গুনিয়া ফকির পাড়া গ্রামের কৃষক সারফুল মিয়ার ধান কেটে ঘরে তুলে দেন তারা।

সারফুল লোক না পেয়ে পাকা ধান কাটতে পারছিলেন না। এদিকে কালবৈশাখীর আশঙ্কা। এই খবর পেয়ে সেখানে ছুটে যান কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য এবং তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামের সুলতান মোহাম্মদ সিরাজুল ইসলাম। তার উদ্যোগে ছাত্রলীগের ১৩ নেতাকর্মী কৃষকের এক বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেন।

সারফুল ইসলাম বলেন, ‘প্রথমে বিশ্বাস হচ্ছিল না, সুলতান ভাই ও তার কর্মীরা বিনা পারিশ্রমিকে জমির ধান কেটে ঘরে তুলে দেবে। জমির ধান কেটে বাড়িতে তুলে দেওয়ার পর আমার বিশ্বাস হয়েছে। খুব খুশি হয়েছি, তাদেরকে মুড়ি খাইয়ে আপ্যায়ন করেছি।'

বিজ্ঞাপন

ধান কাটায় সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ছাত্রলীগের সদস্য আলমগীর হোসেন মারুফ, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের উপ-সম্পাদক সজীব হাসান, ছাত্রলীগ নেতা ফাহাদ হোসেন বাদশা, সৈয়দ মিজানুর রহমান, মামুন মিয়া, শাকিল হাসান এবং তেলিহাটি ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক সজল হাসান রানা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.