Sylhet Today 24 PRINT

দীর্ঘ মানব জিন্নাত আলীর মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২৮ এপ্রিল, ২০২০

দেশের দীর্ঘ মানব (উচ্চতায়) জিন্নাত আলী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোররাতে তিনি মারা যান।

তিনি কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামের আমির হামজার ছেলে। তার উচ্চতা ছিল ৮ ফুট ৬ ইঞ্চি।

জিন্নাতের বড় ভাই ইলিয়াছ আলী জানিয়েছেন, জিন্নাতের ব্রেন টিউমার হয়েছিল। তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় রোববার (২৬ এপ্রিল) তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তাকে হাসপাতালের নিউরোলজি বিভাগে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে সোমবার নিউরোসার্জারি বিভাগে স্থানান্তর করা হয়। পরে তার অবস্থা সংকটাপন্ন হলে চিকিৎসকরা লাইফ সাপোর্টে নেয়। সেখানে সে মারা যায়।

বিজ্ঞাপন

জিন্নাত আলী ২০১৮ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। এরপর তিনি আলোচনায় আসেন।

১৯৯৬ সালের জিন্নাত আলী জন্মগ্রহণ করেন। তিনি পরিবারের দ্বিতীয় সন্তান। ১১ বছর বয়স থেকে জিন্নাত আলীর অস্বাভাবিক উচ্চতা শুরু হয়। সেটি একসময় গিয়ে দাঁড়ায় ৮ ফুট ৬ ইঞ্চিতে।

২০১৮ সালের অক্টোবরে জিন্নাতকে চিকিৎসার জন্য ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। তখন চিকিৎসকরা জিন্নাতের মস্তিষ্কে টিউমার রয়েছে বলে ধারণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.