Sylhet Today 24 PRINT

বেনাপোলে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি |  ০২ মে, ২০২০

বেনাপোল সীমান্ত থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ মহিদুল ইসলাম (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২ মে) ভোরে বেনাপোল পোর্ট থানার বারোপোতার শিবনাথপুর গ্রাম থেকে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

আটক মহিদুল বারোপোতার শিবনাথপুর গ্রামের মুনসুর আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পেরে বেনাপোল পোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে শিবনাথপুর জামে মসজিদের সামনে ইটের রাস্তার উপর থেকে ৫শ' গ্রাম গাঁজাসহ মহিদুলকে আটক করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.