Sylhet Today 24 PRINT

বরগুনায় দুই সাংবাদিক গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ০৭ মে, ২০২০

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে দায়ের করা এক মামলায় বরগুনার দুই সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৬ মে) গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির হোসেন মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

গ্রেপ্তার দুই সাংবাদিক হলেন- বাংলা ট্রিবিউনের বরগুনা জেলা প্রতিনিধি সুমন সিকদার, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামাল মীর।

একই মামলায় রমিজ জাবের টিংকু ও ছগির নামের আরো দুইজন গ্রেপ্তার হয়েছেন। তাদের থানা হেফাজতে রাখা হয়েছে। অন্য আসামিরা হলেন— আসাদ সবুজ, রাব্বি, ছগির হোসেন ও রুবেল।

ওসি আবির হোসেন মোহাম্মদ জানান, বুধবার লামিয়া নামে এক নারী তাদের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। মামলায় সাতজন আসামি রয়েছেন। আসামিদের বিরুদ্ধে ওই নারী ও তার মায়ের বিরুদ্ধে ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে মিথ্যা বানোয়াট গুজব ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।

আজ তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.