Sylhet Today 24 PRINT

রোহিঙ্গা ক্যাম্পে গভীর রাতে অগ্নিকাণ্ড

সিলেটটুডে ডেস্ক |  ১৭ মে, ২০২০

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১৬ মে) দিবাগত রাত ১টার দিকে উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের দু'টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

উখিয়া ফায়ার স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা আবদুল মজিদ জানান, রাত ১ টা ১০ মিনিটে উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়। সেখানে ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি আগুন নেভানোর কাজ করে।

আগুন নিয়ন্ত্রণে এনে কর্মীরা স্টেশনে ফিরে আসলে বিস্তারিত জানানো যাবে বলে জানান এই কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.