Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে আরও দুই জনের করোনা শনাক্ত

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৭ মে, ২০২০

হবিগঞ্জে আরও দুইজনের করোনা শনাক্ত হয়েছে। রোববার ঢাকার ল্যাব থেকে আসা রিপোর্টে এ দুজনের করোনা শনাক্ত হয়।

এ তথ্য জানিয়ে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মখলিসুর রহমান বলেন, তিনি জানান শনাক্ত হওয়া দুজনের মধ্যে একজন সদর উপজেলার এবং অপরজন মাধবপুরের। দুজনেই পুরুষ।

এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১৩১ জন। সুস্থ হয়েছেন ৩৯ জন ও মারা গেছেন ১ জন।

একইদিনে ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় সিলেট জেলায় আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.