Sylhet Today 24 PRINT

ভারতে বাড়লো লকডাউনের সময়সীমা, চলবে ৩১ মে পর্যন্ত

আন্তর্জাতিক ডেস্ক |  ১৮ মে, ২০২০

মহামারি করোনাভাইরাসের বিস্তার রোধে চতুর্থ দফায় লকডাউন বাড়িয়েছে ভারত সরকার। চলমান এ লকডাউনের বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হয়েছে।

রোববার (১৭ মে) দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ ঘোষণা দেন। খবর এনডিটিভির।

জারি করা এবারের লকডাউনে ৪ ধরণের নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। জনসাধারণ দিনেরবেলা চলাচল করতে পারবে, আন্তঃরাষ্ট্রীয় পরিবহন, বাস এবং গণপরিবহণ চলবে।

বিজ্ঞাপন

তবে মেট্রো, রেল ও বিমান পরিষেবা, শপিংমল, ব্যামাগার এবং বড় আকারে জনসমাবেশ আপাতত বন্ধ থাকছে।

পাশাপাশি, ৬০ বছরের উর্ধে এবং ১০ বছর বয়সের নিচে কাউকে বাড়ির বাইরে যেতে বিধিনিষেধ  জারি করেছে ভারত সরকার।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় প্রায় পাঁচ হাজার জন নতুন করে রেকর্ড আক্রান্ত হয়েছে। ৪ হাজার ৯৯১ জনের করোনা পজিটিভ এসেছে, তাতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৫ হাজার ৬৩৯ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.