Sylhet Today 24 PRINT

শামসুদ্দিন হাসপাতালে করোনায় বিএনপি নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ১৮ মে, ২০২০

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

রোববার (১৭ মে) রাত ১১টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

জানা যায়, ওই ব্যক্তির বয়স ৬৫। তার বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার তেতলি ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে। তিনি তেতলি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।

এছাড়া তিনি সোবহানীঘাট নোয়াব আলী মার্কেটে ব্যবসা করতেন।

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা.সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ওই ব্যক্তি রোববার (১৭ মে) রাত ৯টায় হাসপাতালের ভর্তি হয়েছিলেন এবং ১১টার দিকে মারা যান। রোববার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষার পর তার করোনা শনাক্ত হয়।

তাকে নগরীর মানিকপীর টিলায় দাফনের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.