Sylhet Today 24 PRINT

ছাতকে ১০ বছরের শিশুর করোনা শনাক্ত

ছাতক প্রতিনিধি |  ১৮ মে, ২০২০

সুনামগঞ্জের ছাতকে এবার ১০ বছর বয়সী এক শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সে শহরের বাগবাড়ী এলাকার বাসিন্দা।

রোববার রাতে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. তোফায়েল আহমদ সানি এ তথ্য নিশ্চিত করেন।

তিনিজানান, গত ১০ মে ওই শিশুসহ তার পরিবারের ৮ সদস্য ঢাকা থেকে ছাতকে আসেন। আসার পর থেকেই তাদের প্রত্যেককে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রেখে সকলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এদের মধ্যে ওই শিশুটির করোনা পজেটিভ আসে। 

বর্তমানে সে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনেই আছে বলে জানান তিনি। 

প্রসংঙ্গত, এ নিয়ে ছাতকে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬ জন। এদের মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.