Sylhet Today 24 PRINT

ফ্রান্সে চালুর পর আবারও বন্ধ স্কুল

আন্তর্জাতিক ডেস্ক |  ১৯ মে, ২০২০

করোনাভাইরাস প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিল ফ্রান্স। তবে সপ্তাহখানেক আগে নতুন করে প্রাথমিক বিদ্যালয় আবারও খুলে দেয়া হয়। কিন্তু এরই মধ্যে নামকরা ৭টি বিদ্যালয় বন্ধ করে দেয়া হয়েছে।

জানা যায়, করোনাভাইরাসে শিশুরা আক্রান্ত হওয়ার জেরে বিদ্যালয়গুলো আবারো বন্ধ করে দেয়া হলো।

এর আগে গত সপ্তাহে ফ্রান্সের ৪০ হাজার প্রাথমিক বিদ্যালয় নতুনভাবে খুলে দেয়া হয়।

সে দেশের শিক্ষামন্ত্রী জঁ মাইকেল ব্লাঙ্কার বলেছেন, গত সোমবার ৭০ জন শিশু আক্রান্ত হয়েছে। বিদ্যালয় খুলে দেয়ার পর তারা ক্লাসে এসেছিল।

ফ্রান্সের গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, করোনা আক্রান্তের জেরে নামকরা সাতটি বিদ্যালয় আবারও বন্ধ করে দেয়া হয়েছে।

সূত্র: এনবিসি নিউজ, গার্ডিয়ান, নিউইয়র্ক পোস্ট

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.