Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জে কলেজছাত্র করোনায় আক্রান্ত

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি |  ২২ মে, ২০২০

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় এই প্রথম এক কলেজছাত্রের করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত ওই যুবক হবিগঞ্জ পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র। সে শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর গ্রামের বাসিন্দা।

গত ১৬ মে নমুনা সংগ্রহ করা ওই ছাত্রের বৃহস্পতিবার (২১ মে) রাত ১১টার দিকে উপজেলার কমিনিউটি ক্লিনিকে পজিটিভ রিপোর্ট এসে বলে নিশ্চিত করেছেন কলিমনগর কমিনিউটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রভাইডার আল আমিন ইমরান।

রিপোর্ট পজিটিভ আসায় করোনা আক্রান্ত কলেজ ছাত্রকে শুক্রবার বাড়ি থেকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে বলেও জানিয়েছে এ স্বাস্থ্যসেবাকর্মী।

বিজ্ঞাপন

এদিকে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেছেন, করোনা আক্রান্ত রোগীর স্থায়ী নিবাস হবিগঞ্জ সদরে হলেও কিছুদিন আগে ওই যুবক কলিমনগর গ্রামের ভোটার হয়েছে। শুক্রবার করোনা রোগীর বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হবে।

প্রসঙ্গত, এ পর্যন্ত শায়েস্তাগঞ্জের ২৫ জনের করোনা পরীক্ষা করানো হয়। তবে এই প্রথম ওই কলেজ ছাত্রের করোনা পজিটিভ আসে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.