Sylhet Today 24 PRINT

শামসুদ্দিন হাসপাতালের চিকিৎসক করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক |  ২৩ মে, ২০২০

সিলেটের ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের সার্জারি চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার (২৩ মে) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, শুক্রবার রাতে শামসুদ্দিন আহমদ হাসপাতালের একজন সার্জারি চিকিৎসকের রিপোর্টে করোনা পজিটিভ এসেছে।

আক্রান্ত ওই চিকিৎসকের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বরে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.