Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে ব্যাংক কর্মকর্তাসহ করোনা আক্রান্ত আরও ৬

জেলা প্রতিনিধি,মৌলভীবাজার |  ২৩ মে, ২০২০

মৌলভীবাজারে নতুন করে একজন ব্যাংক কর্মকর্তাসহ আরও ৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শনিবার (২৩ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ।

তিনি জানান, আক্রান্ত ৬ জনের মধ্যে জুড়ী উপজেলায় একজন নারী, শ্রীমঙ্গলে ৪ পুরুষ এবং বড়লেখায় একজন পুরুষ (ব্যাংক কর্মকর্তা) রয়েছেন।

আক্রান্তদের সবার চিকিৎসা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.