Sylhet Today 24 PRINT

শামসুদ্দিনে হাসপাতালে করোনায় একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ২৪ মে, ২০২০

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।

রোববার (২৪ মে) সকালে তার মৃত্যু হয়।

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করে বলেন, ৬০ বছর বয়সী মারা যাওয়া ব্যক্তি সিলেট নগরের বাসিন্দা।

গত ১৯ মে করোনা আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.