Sylhet Today 24 PRINT

উপসর্গ নিয়ে শামসুদ্দিনে মারা যাওয়া ব্যক্তির করোনা ছিল

নিজস্ব প্রতিবেদক |  ২৪ মে, ২০২০

সিলেটের ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া সেই ব্যক্তির শরীরে করোনাভাইরাস ছিল।

রোববার (২৪ মে) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, সিলেট আখালিয়া এলাকার ওই বাসিন্দা শনিবার সকালে করোনার উপসর্গ নিয়ে শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন। শনিবার দুপুরেই তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পরে ওই বৃদ্ধের শরীরের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করে ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয় এবং শনিবার রাতে তার রিপোর্ট পজিটিভ আসে।

শনিবার (২৩ মে) দুপুরে তিনি মারা যান। এর আগে শনিবার সকালে করোনার উপসর্গ নিয়ে তিনি শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন। মারা যাওয়া ওই ব্যক্তি সিলেট শহরতলীর আখালিয়া এলাকার বাসিন্দা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.