Sylhet Today 24 PRINT

শাবির ল্যাবে ১৭০ নমুনা পরীক্ষায় ১৮ জনের করোনা পজিটিভ

নিজস্ব প্রতিবেদক |  ২৮ মে, ২০২০

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় ১৮ টি পজিটিভ এসেছে। নতুন শনাক্ত হওয়া এ ১৮ জনই সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৮ মে) রাত ১০টায় সিলেটটুডে টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারি অধ্যাপক সহকারি অধ্যাপক জিয়াউল ফারুক জয়।

বিজ্ঞাপন

তিনি জানান, এদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৬৮ টি নমুনা গ্রহণ করা হয়। এছাড়া ল্যাবের পূর্বে গ্রহণকৃত আরও দুইটি নমুনাসহ মোট ১৭০ টি নমুনা পরীক্ষার করে ১৮টি পজিটিভ পাওয়া যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.