Sylhet Today 24 PRINT

শামসুদ্দিনে করোনায় বিয়ানীবাজারের একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ৩১ মে, ২০২০

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে বিয়ানীবাজারের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার (৩১ মে) সকাল ৮টার দিকে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।

বিজ্ঞাপন

মৃতের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায়। তিনি দুই দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

মৃতদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হবে বলেও জানান সুশান্ত কুমার মহাপাত্র।

জানা যায়, মারা যাওয়া বৃদ্ধের শরীরে গত কয়েকদিন থেকে করোনা রোগের উপসর্গ দেখা দেয়। তারপর তাকে প্রথমে বিয়ানীবাজার পৌর শহরের আলফা ক্লিনিক থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার নমুনা সংগ্রহ করা হয়। পরে তার করোনার রিপোর্ট ‘পজিটিভ’ আসে। এরপর তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

এ নিয়ে সিলেটে বিভাগে ১৮ জনের মৃত্যু হলো করোনায়। এর মধ্যে শুধু সিলেট জেলায় মারা গেছেন ১৪ জন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.