Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে নতুন করে ২ জনের দেহে করোনা শনাক্ত

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৩ জুন, ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নতুন করে দুইজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বুধবার (৩ জুন) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম সিলেটটুডে টোয়েন্টিফোরকে বিষয়টি নিশ্চিত করে জানান, আক্রান্তরা শ্রীমঙ্গল পৌরসভার সিন্দুরখাঁন সড়ক ও সিন্দুরখাঁন ইউনিয়নের লাহারপুর দীঘিরপাড়ের বাসিন্দা।

তিনি জানান, গত কয়েকদিন আগে ওই দুজনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়। আক্রান্ত দুইজনের মধ্যে একজন একটি কলেজের নৈশপ্রহরী এবং অপরজন একটি মুদি দোকানী।

বিজ্ঞাপন

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম সিলেটটুডেকে বলেন, আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আক্রান্তদের বাড়ী লকডাউন করাসহ রোগীদের প্রয়োজন নির্দেশনা দেওয়ার জন্য যাচ্ছি।

এদিকে শহরের মিশন রোডের পূর্বে আক্রান্ত আরেকজন রোগীর রিপোর্টও পুনরায় পজিটিভ এসেছে। এনিয়ে শ্রীমঙ্গলে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৩২ যাদের মধ্যে দুজন মারা গেছেন এবং চারজন সুস্থ হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.