Sylhet Today 24 PRINT

সিলেটে আরও ৬০ জনের করোনা শনাক্ত

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জুন, ২০২০

সিলেটে নতুন করে আরও ৬০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এ ৬০ জনের করোনা শনাক্ত হয়।

এ তথ্য নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, বৃহস্পতিবার ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছিলো। এরমধ্যে ৬০ টি পজেটিভ আসে। নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের বেশিরভাগ সিলেট সদর উপজেলা নগরীর বাসিন্দারা রয়েছেন। এছাড়া আক্রান্তদের মধ্যে বেশ কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যও রয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে একইদিনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জের ৩১ জনের করোনা শনাক্ত হয়।

নতুন শনাক্ত হওয়াদের নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে  ১৩২৭ জনের। এরমধ্যে সিলেট জেলায় ৭৩৯ জন, সুনামগঞ্জে ২৫০ জন, হবিগঞ্জে ১৯৪ জন ও মৌলভীবাজারে ১৪৪ জন রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.