Sylhet Today 24 PRINT

প্লাজমা থেরাপি দেওয়া হচ্ছে কামরানকে

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জুন, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আওয়ামী লীগ সদস্য বদরউদ্দিন আহমদ কামরানকে প্লাজমা থেরাপি দেওয়া হবে।

সোমবার (৮ জুন) কামরানের ছেলে আরমান আহমদ শিপলু এ কথা জানান।

বিজ্ঞাপন

গত শুক্রবার কামরানের করোনাভাইরাস ধরা পড়ে। পরদিন বমি আর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। অবস্থার অবনতি হওয়ায় রোববার সন্ধ্যায় বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

শিপলু বলেন, উনাকে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা শুরু করেছেন। সোমবার তাকে প্লাজমা থেরাপি দেওয়ার হবে। প্লাজমা রেডি হয়েছে।

এর আগে গত ২৭ মে কামরানের স্ত্রী আসমারও করোনাভাইরাস ধরা পড়ে। তিনি অনেকটা সুস্থ রয়েছেন এবং বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে পরিবার জানিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.