Sylhet Today 24 PRINT

শাবিতে নমুনা পরীক্ষায় আরও ২৫ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ০৮ জুন, ২০২০

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষায় আরও ২৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া সকলেই সুনামগঞ্জ জেলার।

সোমবার (৮ জুন) শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৫ জনের করোনা শনাক্ত হয়।

রাতে সিলেটটুডে টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারি অধ্যাপক সহকারি অধ্যাপক জিয়াউল ফারুক জয়।

বিজ্ঞাপন

এদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ২২২ টি নমুনা গ্রহণ করা হয় বলেও জানান তিনি।

এই ২৫ জন নিয়ে সুনামগঞ্জে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩২৯ জনের। আর সিলেট বিভাগে এ সংখ্যা ১৫৭১ জন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের মঙ্গলবারের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.