Sylhet Today 24 PRINT

করোনা আপডেট: ২৪ ঘণ্টায় শনাক্ত ৩১৯০, মৃত ৩৭, সুস্থ ৫৬৩

আন্তর্জাতিক ডেস্ক |  ১০ জুন, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৫ হাজার ৯৬৫ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। দেশে এক দিনে সর্বোচ্চ পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় করোনায় মারা গেছে ৩৭ জন। এ নিয়ে দেশে করোনায় মৃত্যু এক হাজার ছাড়াল।

বুধবার (১০ জুন) দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

ব্রিফিংয়ে বলা হয়, দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৭৪ হাজার ৮৬৫ জনের। এখন পর্যন্ত করোনায় মারা গেছে ১ হাজার ১২ জন।

ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৬৩ জন। এ নিয়ে মোট ১৫ হাজার ৮৯৯ জন সুস্থ হয়েছেন।

এ পর্যন্ত দেশে পরীক্ষা হয়েছে ৪ লাখ ৪১ হাজার ৯৫৮টি নমুনা।

দেশে ৫২টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, নিজেকে সুরক্ষিত রাখুন, অন্যকেও সুরক্ষিত রাখুন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.