Sylhet Today 24 PRINT

করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১২ জুন, ২০২০

নভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়ে রাজধানীতে আরো এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।  ডা. গাজী জহির হাসান নামে ওই চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় পেডিয়াট্রিক সার্জারির অধ্যাপক ছিলেন।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এফডিএসআরের পক্ষ থেকে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল।

অধ্যাপক ডা. গাজী জহির হাসান ময়মনসিংহ মেডিকেল কলেজের ১৭তম ব্যাচের ছাত্র ছিলেন। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেছে এফডিএসআর। একই সঙ্গে এই চিকিৎসকের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সংগঠনটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.