Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে আরও ১৩ জনের করোনা শনাক্ত

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৩ জুন, ২০২০

হবিগঞ্জের আরও ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার (১৩ জুন) ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় এই ১৩ জনের করোনা শনাক্ত হয়।

এ তথ্য জানিয়ে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুখলিছুর রহমান বলেন, নতুন শনাক্ত হওয়াদের মধ্যে চুনারুঘাটের ৬, বাহুবলের ৪ ও হবিগঞ্জ সদর উপজেলার ৩ জন রয়েছেন।

বিজ্ঞাপন

নতুন ১৩ নিয়ে হবিগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৪০ জনের। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেছেন ৪ জন।

মৃত্যুর ব্যাপারে ডা. মো. মুখলিছুর রহমান বলেন, গত ৪ জুন শহরতলীর বহুলায় করোনার উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার ফল পজিটিভ এসেছে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.