Sylhet Today 24 PRINT

সিলেট জেলায় করোনা শনাক্ত হলো আরও ৫০ জনের

নিজস্ব প্রতিবেদক |  ১৪ জুন, ২০২০

সিলেট জেলায় আরও ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার (১৪ জুন) ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ৫০ জনের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, রোববার ওসমানীর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা শনাক্ত হয়।

বিজ্ঞাপন



তিনি জানান, নতুন শনাক্তদের মধ্যে ৪৮ জনই সিলেট সদর ও সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। বাকি দুইজন বিশ্বনাথ উপজেলার।

এরআগে রোববার শাবির ল্যাবে সুনামগঞ্জের ৪৮ জনের করোনা শনাক্ত হয়। এবং ঢাকা থেকে আসা রিপোর্টে সিলেট ও মৌলভীবাজারের ৪৪ জনের করোনা শনাক্ত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.