Sylhet Today 24 PRINT

মাশরাফির শাশুড়ি করোনাভাইরাসে আক্রান্ত

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জুন, ২০২০

করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার শাশুড়ি হোসনেয়ারা সিরাজের।

সোমবার (১৫ জুন) সকালে নড়াইলের সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন এ কথা জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, হোসনেয়ারাকে রোববার থেকে নড়াইলের নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। তিনি সুস্থ্ আছেন।

এ নিয়ে জেলায় ৮ জন চিকিৎসক ও ১৪ জন হাইওয়ে পুলিশের সদস্যসহ মোট ৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

এর মধ্যে ৮ চিকিৎসকসহ ২৩ জন সুস্থ হয়েছেন এবং দুইজন মারা গেছেন বলে জানান সিভিল সার্জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.