Sylhet Today 24 PRINT

সিলেটে আরও ২৬ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ১৭ জুন, ২০২০

সিলেট জেলায় আরও ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকা থেকে পাঠানো রিপোর্টে এই ২৬ জন আক্রান্তের বিষয়টি জানানো হয়।

বুধবার (১৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান।

বিজ্ঞাপন

তিনি জানান, ঢাকার ল্যাবে সিলেট জেলার আরও ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকা থেকে এই রিপোর্ট আমাদের কাছে পাঠানো হয়।

এ নিয়ে সিলেট জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫৬৪ জনে। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৩ জন এবং সুস্থ হয়েছেন ২১০ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.