Sylhet Today 24 PRINT

স্ত্রীসহ রানা দাশগুপ্ত করোনা আক্রান্ত

সিলেটটুডে ডেস্ক |  ১৮ জুন, ২০২০

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তার স্ত্রীও আক্রান্ত হয়েছেন এ ভাইরাসে। তিনি একটি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার।

বৃহস্পতিবার (১৮ জুন) বিষয়টি নিশ্চিত করেন ট্রাইব্যুনালের আরেক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. মোখলেছুর রহমান।

বিজ্ঞাপন

তিনি বলেন, গতকাল বুধবার (১৭ জুন) রাতে তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তিনি (রানা দাশগুপ্ত) শারীরিকভাবে দুর্বলতা বোধ করছেন। তাকে এখন চট্টগ্রামের জিইসি মেডিকেল সেন্টারে চিকিৎসার জন্য নেয়া হচ্ছে। সবাই তার জন্য দোয়া করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.