Sylhet Today 24 PRINT

করোনা আপডেট: ২৪ ঘণ্টায় শনাক্ত ৩২৪০, মৃত ৩৭, সুস্থ ১০৪৮

নিজস্ব প্রতিবেদক |  ২০ জুন, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ২৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩৭ জন। মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৮ হাজার ৭৭৫ জনের। সব মিলিয়ে মারা গেছেন ১ হাজার ৪২৫ জন।

শনিবার (২০ জুন) দেশে করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

ব্রিফিংয়ে বলা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪৮ জন। সব মিলিয়ে সুস্থ ৪৩ হাজার ৯৩৫ জন।

ব্রিফিংয়ের তথ্য মতে, ১৪ হাজার ৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। এর আগের দিন ১৫ হাজার ৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫ লাখ ৯৬ হাজার ৫৭৯টি নমুনা।

দেশে ৫৯টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হয়েছে।

প্রসঙ্গত, ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.