Sylhet Today 24 PRINT

জুড়ীতে ব্যাংক কর্মকর্তাসহ ৩ জন করোনা আক্রান্ত

জুড়ী প্রতিনিধি |  ২২ জুন, ২০২০

মৌলভীবাজারের জুড়ীতে ব্যাংক কর্মকর্তাসহ আরও তিনজন করোনা আক্রান্ত হয়েছেন।

সোমবার (২২ জুন) তাদের করোনা পজিটিভের রিপোর্ট আসলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহের নেতৃত্বে প্রশাসনের একদল দল তাদের বাড়িতে গিয়ে আইসোলেশনে রেখে আসেন।

বিজ্ঞাপন

আক্রান্তদের মধ্যে একজন সোনালী ব্যাংক জুড়ী শাখার ক্যাশিয়ার এবং অপর দুইজন ভূয়াই এলাকার স্বামী (৩৫) ও স্ত্রী (৩০)।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ জানান, আজ সোমবার সকালে তাদের রিপোর্ট পজিটিভ আসায় তাদের বাড়ি লকডাউন করে তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে।

এ নিয়ে এ উপজেলায় মোট ২৭ জন করোনায় আক্রান্ত হলেন তাদের মধ্যে একজন মারা গেছেন এবং নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন ১৬ জন। বাকিরা সবাই ছাড়পত্র পেয়ে সুস্থ হয়ে বাড়িতে আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.