Sylhet Today 24 PRINT

হবিগঞ্জ ও মৌলভীবাজারে ৫২ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ২৫ জুন, ২০২০

হবিগঞ্জ ও মৌলভীবাজারে একদিনে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় এই ৫২ জনের করোনা শনাকাত হয়েছে। এরমধ্যে হবিাগঞ্জে ৩০ জন ও মৌলবীবাজারে ২২ জনের করোনা শনাক্ত হয়।

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল বলেন, আজ বৃহস্পতিবার জেলায় ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের রিপোর্ট ঢাকা থেকে পাঠানো হয়েছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১৪ জন, চুনারুঘাটের ১৩ জন এবং বাহুবলের ৩ জন।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫২২ জনে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচজন এবং সুস্থ হয়েছেন ১৮৮ জন।

এদিকে, মৌলভীবাজারে বৃহস্পতিবার (২৫ জুন) নতুন করে আরও ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মৌলভীবাজারে আজ ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকা থেকে আমাদের কাছে এই রিপোর্ট পাঠানো হয়। আক্রান্তদের মধ্যে রাজনগরের ৩ জন, কুলাউড়ার ৫ জন, জুড়ীর ৯ জন, কমলগঞ্জের ৩ জন ও বড়লেখার দুইজন রয়েছেন।  

এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৮৬ জনে। ইতোমধ্যে ১৪৬ জন সুস্থ হয়েছেন এবং মারা গেছেন চারজন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.