Sylhet Today 24 PRINT

সিলেটে আরও ৮১ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ২৫ জুন, ২০২০

সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজের নমুনা পরীক্ষায় আরও ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) এই ৮১ জনের করোনা শনাক্ত হয়।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, বৃহস্পতিবার ওসমানীর ল্যাবে ২৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৮১ জনের করোনা শনাক্ত হয়।

এনিয়ে সিলেট জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২০৯৩ জনের।

এরআগে বৃহস্পতিবার শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে সুনামগঞ্জের ১৫ জনের এবং ঢাকার ল্যাবে হবিগঞ্জের ৩০ জনের ও মৌলভীবাজারের ২২ জনের করোনা শনাক্ত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.